• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

মৃত্যুপাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের ফতেমোহাম্মদপুর টাঙ্কিরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফতেমোহাম্মদপুর টাঙ্কিরমোড় এলাকার আইনুল হকের স্ত্রী নাজু খাতুন (৫০) ও তার মেয়ে তারানা (২০)।

স্থানীয়রা জানায়, বিকেলে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিলো। এ সময় বাড়ির আঙিনায় কাপড় দিতে গিয়ে বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নাজু খাতুন ও তারানা।

বিষয়টি বুঝতে পেরে পরিবারের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিন উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ