• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন |

ডিমলায় অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত

সড়ক দুর্ঘটনাডিমলা (নীলফামারী) প্রতিনিধি:  রাস্তা পার হতে গিয়ে আটোরিক্সার ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়েছে চার বছরের শিশু কন্যা ছামিনা আক্তার মনি।

সোমবার দুপুরে ঘটনাটি ঘটে নীলফামারী ডিমলা উপজেলার সটিবাড়ী সড়কের বড় জুম্মা নামক স্থানে।

এ সময় এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে ওই সড়কটি এক ঘন্টা অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে শিশুটি ডিমলা উপজেলার দক্ষিন তিতপাড়া গ্রামের আনসার ব্যাটালিয়ান সদস্য ছামিনুর রহমানের মেয়ে। এলাকাবাসী অটোরিক্সাটি আটক করলেও চালক পালিয়ে যায় যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও অটোটি আটক করে থানায় নিয়েছে।

ডিমলা থানার এসআই আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ