বগুড়া: বগুড়ার শেরপুরে ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বিধান চন্দ্র নামের এক পাষন্ড বাবা। নিহত পুত্রের নাম দুর্জয় (১০) ।
সোমবার উপজেলার কুসুম্বি ইউনিয়নের দারুগ্রামের বড় হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান শেরপুর থানার এসআই ফারুকুল ইসলাম। এ ঘটনার পর বিধানকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে এসআই ফারুকুল বলেন, বিধান মাদকসেবী। সম্প্রতি স্ত্রী আগমনি তাকে টাকা দেওয়া বন্ধ করে দেয়।এতে ক্ষিপ্ত হয়ে রোববার শেরপুর সদর থেকে একটি ধারাল দা কিনে আনে।
সোমবার সকালে স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে ছেলেকে সেই দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে বলে জানান তিনি।