চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বাল্যবিবাহ বন্ধ প্রসঙ্গে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সুখীপীর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির আয়োজনে সমাজ উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র ও প্ল্যান ইন্টারনআশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ম্যানেজিং কমিটির সভাপতি মো: আশরাফুল আলম বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মন্জুরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ গোরামি, প্রধান শিক্ষক মো: সোহরাব আলী, সমাজ প্রধান অতিথি ও ম্যানেজিং কমিটির সভাপতি নারী মিক্ষার প্রধান অন্তরায় হিসেবে বাল্যবিবাহকে চিহ্নিত করেন এবং নারী শিক্সা এগিয়ে নিতে অভিভাবকদের প্রতি বাল্যবিবাহ থেকে বিরত থাকতে অনুরোধ করেন সকল অবিভাবকদেরকে।