• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন |
শিরোনাম :

পার্বতীপুরে নেশা জাতীয় ইনজেকশন ও ভায়াগ্রাসহ আটক ৩

আটকদিনাজপুর/পার্বতীপুর প্রতিনিধি : পার্বতীপুরে র‌্যাবের পৃথক অভিযানে ২ হাজার তিনশ’ আমাদানী নিষিদ্ধ ভারতীয় নেশা জাতীয় বুপ্রেনো ইনজেকশন ও ৩২ পিস ভায়াগ্রা উদ্ধার করেছে। এসময় মাদক ব্যবসায়ী আব্দুল আজিজ তার দুই সহযোগী আল আমিন ও মশিউর রহমানকে আটক করা হয়।
মঙ্গলবার মধ্যরাতে মাদক ব্যবসায়ী আব্দুল আজিজের গুদাম ঘরে অভিযান আমাদানী নিষিদ্ধ এসব সামগ্রী  উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বর্তমান বাজার মূল্য প্রায় চার লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।
আটক আব্দুল আজিজ পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের মীর পাড়া গ্রামের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে বিকাশ এজেন্ট ও চশমা ব্যবসার আড়ালে ভয়াবহ মাদক ব্যবসা করে আসছিল।
র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মাহমুদ রাজু জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা গত মঙ্গলবার মধ্য রাতে রংপুর শহরের মডার্ন মোড় এলাকায় সন্দেহজনক ঘোরা ফেরার সময় আব্দুল আজিজকে (৪০) আটক করে। এ সময় র‌্যাব তার হাতে থাকা ব্যাগে তল্লাসী চালিয়ে ২ হাজার ৩শ’ পিস নেশা জাতীয় আমদানী নিষিদ্ধ ভারতীয় ইনজেকশন উদ্ধার করে।
এদিকে, রংপুর র‌্যাব-১৩ এর কর্মকর্তাদের কাছে মাদক ব্যবসায়ী আব্দুল আজিজের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মাহমুদ রাজুর নেতৃত্বে র‌্যাব সদস্যরা বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পার্বতীপুর শহরের সাজেদুর মার্কেটে আব্দুল আজিজের ব্যবসা প্রতিষ্ঠান ও গুদাম ঘরে অভিযান চালায়। এ সময় আরো ২৮০ পিচ বুপ্রেনো ইনজেকশন ও ৩২ পিচ ভায়াগ্রা উদ্ধার করে। এ সময় তার দুই সহযোগী আল আমিন (২০) মশিউর রহমানকে (২৫) আটক করে।
এ ব্যাপারে পার্বতীপুর ও রংপুর সদর থানায় প্রথক দু’টি মামলা হয়েছে। পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ