• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন

Dinajpur-06-09-15দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার আয়োজনে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
সকালে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উপলক্ষে চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির নেতৃত্ব দেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম। র‌্যালিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মকবুল হোসেনসহ শহর ও সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অন্যান্য সুধীজন অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ