• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

সিরাজগঞ্জে বাস-ট্রাক ত্রিমুখি সংঘর্ষে নিহত ৪

সড়ক দুর্ঘটনাসিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশের খালকুলায় দুটি বাস এবং একটি ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের উপজেলার খালকুলা নামক স্থানে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলস পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভাই-বন্ধু পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দেশ ট্রাভেলসের পিছন থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়। আহত হয় বাসে থাকা অন্তত ৩০ যাত্রী।

তাৎক্ষনিক পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠিয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম ও হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল গনী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

খবর পেয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন, সিভিল সার্জন ডা. দেবপদ রায় সিরাজগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ