• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

চিরিরবন্দরে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

Chirirbandar photo-1চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার চিরিরবন্দরে মঙ্গলবার উপজেলার দক্ষিণ দগরবাড়ী এলাকার ৭টি গ্রামে ৬৫২টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ লাইন এর শুভ উদ্বোধন করা হয়।
নতুন বিদ্যুৎ সংযোগ লাইন এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী  এমপি।
বিশেষ অতিথি এ. জেড. শামীম জেলা আ’লীগের উপদেষ্টা, ফিরোজ আহাম্মেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাজী শাহাদৎ পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর জি.এম, আলহাজ্জ্ব আয়ুবুর রহমান শাহ উপজেলা আ’লীগের সভাপতি, তরুবালা রায় মহিলা ভাইস চেয়ারম্যান, অধ্যক্ষ আহ্সানুল হক মুকুল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক, আজিমদ্দীন গোলাপ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা আ’লীগের সদস্য মোস্তাফিজার রহমান (ফিজার), এছাড়াও হাসিবুল হাসান বাবু, শহীদুল ইসলামসহ থানা ও  ইউনিয়নের সকল নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

চিরিরবন্দরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদ্যাপন
দিনাজপুরের চিরিরবন্দরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদ্যাপিত হয়েছে মঙ্গলবার। উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও জেএসকেএস সহযোগিতায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে স্কুল, মদ্রাসা ও কলেজের ছাত্র/ছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপত্বিত করে মোঃ জাকিরুল হাসন উপজেলা শিক্ষা অফিসার। বিপ্লব কুমার হোহন্ত কৃষি কর্মকর্তা, মন্জুরুল আলম মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ মিজানুর রহমান অধ্যক্ষ আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, ছামেনা খাতুন প্রোগ্রাম সমন্বয়কারী (শিক্ষা) প্ল্যান ইন্টারন্যাশনাল, জোস্না রানী সরদার প্রোগ্রাম সমন্বয়কারী (শিক্ষা) জেএসকেএস। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ