• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরকার ইতিহাসের সোনালি পাতায় নাম লিখিয়েছেন

DSC03185শরীফুর ইসলাম, চাঁদপুর: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করণ ও ৮ম জাতীয় বেতন স্কেল এমপিও ভূক্ত শিক্ষক কর্মচারীদের অন্তভূক্ত করায় কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিন চাঁদপুর জেলা শাখার সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চাঁদপুর আহমদিয়া ফাজল মাদ্রসায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জমিয়তের সভাপতি ড.একে এম মাহবুবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষকদের অন্তভূক্ত করে মাননীয় প্রধান মন্ত্রী ও বর্তমান সরকার ইতিহাসের সোনালি পাতায় নাম লিখিয়েছেন। সরকার আমাদের জন্যই কাজ করছেন। আরবি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করণ ও ৮ম জাতীয় বেতন স্কেল এমপিও ভূক্ত চাঁদপুরের সকল শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে আমি সরকারকে মুবারাকবাদ জানাই।
চাঁদপুর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও. মেস্তাফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ ফয়েজ আহম্মদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাও গোলাম মাওলা, হাজিগঞ্জ উপজেলা সভাপতি অধ্যক্ষ আনিসুর রহমান,  সাধারন সম্পাদক অধ্যক্ষ সিফাত উল্ল্যাহ, ফরিদগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাফাজ্জল হোসন, শাহরাস্তি সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, কচুয়া সভাপতি অধ্যক্ষ ছালেহ আহাম্মদসহ প্রত্যেত উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন। সভায় দোয়া ও মুনাজাত পরিাচলনা করেন, কচুয়া উপজেলার জমিয়তের সভাপতি অধ্যক্ষ মাও. ছালেহ আহাম্মদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ