• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লাইসেন্সবিহীন মোটরসাইকেল: নীলফামারীতে দেড় কোটি টাকার রাজস্ব আদায়

imagesসিসি নিউজ : নীলফামারীর ৬টি উপজেলায় নিবন্ধনবিহীন মোটরসাইকেল আটক করে ১ কোটি ৪৪ লাখ ৪ হাজার ১৪৪ টাকার রাজস্ব আদায় হয়েছে। লাইসেন্সবিহীন মোটর সাইকেল আটক অভিযানে পুলিশ গোটা জেলায় মোট ৯৮২টি মোটর সাইকেল আটক করে। এর মধ্যে ৮১৫টি মোটর সাইকেলের অনুকুলে ফি বাবদ ওই রাজস্ব জমা হয়েছে এবং বাদবাকি ১৬৫টি মোটরসাইকেল থানায় আটক রয়েছে।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, নীলফামারীর ৬টি উপজেলায় গত ১৫ জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ নিবন্ধনবিহীন মোটরসাইকেল আটক অভিযান পরিচালনা করে। অভিযানে ৬টি উপজেলা থেকে মোট ৯৮২টি মোটর সাইকেল আটক করা হয়। এরমধ্যে সৈয়দপুরে আটক ৪২২টির মধ্যে ৩৫২টি মোটর সাইকেল থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ফি আদায় হয়েছে ৫৮ লাখ ৩৯ হাজার ৯৫৫ টাকা।
নীলফামারীতে ১৯২টির মধ্যে আটক ১৭২টি মোটর সাইকেল থেকে ৩১ লাখ ২২ হাজার ৯৪০ টাকা, কিশোরগঞ্জে আটক ৫৬টি মোটর সাইকেলের মধ্যে ৩৭টি থেকে ৬ লাখ ৬৮ হাজার ৬১৮ টাকা, জলঢাকায় আটক ১২৭টি আটক মোটর সাইকেলে মধ্য থেকে ১০৪টি থেকে ১৯ লাখ ৮২ হাজার ৪৮ টাকা, ডোমারে ৯৪টি আটক মোটর সাইকেলের মধ্যে ৭৫টি থেকে ফি জমা হয়েছে ১৪ লাখ ৫৬ হাজার ৮০৫ টাকা, ডিমলায় ১১২টি আটক মোটর সাইকেলের মধ্যে ৭৬টি থেকে ১৪ লাখ ৯ হাজার ৮৮৮ টাকা ফি জমা হয়েছে রাজস্ব বিভাগে।
এ ব্যাপারে নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, জেলার ৬টি উপজেলায় পরিচালিত অভিযানে প্রায় ৬০ ভাগ মোটরসাইকেলের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এরপর অবশিষ্ট আছে ৪০ ভাগ মোটর সাইকেল। এসব মোটর সাইকেল আটকে আবারও অভিযান চলবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ