• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চ্যানেল আই’তে আসছে “দিন দুপুরে দিনাজপুরে”

Dinajpur-Natok Pic-01দিনাজপুর প্রতিনিধি : “দিন দুপুরে দিনাজপুরে” এবার আসছে চ্যানেল আই’র পর্দায় পবিত্র ঈদ-উল-আযাহার দিন থেকে। এক নাগারে ৮টি পর্ব প্রচারিত হবে “দিন দুপুরে দিনাজপুরে’। চ্যানেল আই’তে প্রচারিত জনপ্রিয় নাটক “ছোট কাকু” এর ধারাবাহিকতায় সিরিজ নাটক এটি। প্রখ্যাত শিশু সাহিত্যিক ও চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে এ নাটকটি পরিচালনা করেছেন প্রখ্যাত নির্মাতা-পরিচালক এবং নায়ক আফজাল হোসেন।
দিনাজপুরের কিংবদন্তি খ্যাত জাতীয় উদ্যান রাম সাগর দিঘি, ঐতিহাসিক কান্তজীউ মন্দির, পর্যটন মটেলসহ বিভিন্ন লোকেশনে ৪ দিন টানা স্যুটিং হয়েছে “দিন দুপুরে দিনাজপুরে” নাটকটি।
তবে নাটকের অধিকাংশ স্যুটিং হয়েছে দিনাজপুরের কিংবদন্তি খ্যাত জাতীয় উদ্যান রাম সাগর দিঘি’র ডাক বাংলো ও আশ-পাশ এলাকায়। সকাল ৯টা থেকে গভীর রাত পর্যন্ত স্যুটিং এর কাজ চলেছে। দিনাজপুর থেকে ঢাকায় ফেরার পথেও বাসে স্যুটিং হয়েছে “দিন দুপুরে দিনাজপুরে” নাটকের দৃশ্য।
এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আফজাল হোসেন, হিন্দল, সেতু, তানভীর হোসেন প্রবাল, দীপার্নিতা, শৈবাল, অর্শা, সীমান্ত, মুনিয়া, প্রীয়ম, নিয়াজসহ আরও অনেকে।
“দিন দুপুরে দিনাজপুরে” এ নাটকটি চ্যানেল আই’র পর্দায় পবিত্র ঈদুল আযাহার দিন থেকে প্রচারিত হবে। এক নাগারে নাটকটি’র ৮টি পর্ব প্রচারিত হবে চ্যানেল আই’র পর্দায়।
নাটকটি স্যুটিংয়ের সময় পরিবেশ সুষ্ঠু স্বাভাবিক রাখতে দিনাজপুর পুলিশ বিভাগ সর্বাত্মক সহযোগিতা করেন। পুলিশ সুপার মো. রুহুল আমিন নিজেও স্যুটিং স্পট পরিদর্শন করে খোঁজ-খবর নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ