• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন |

সৈয়দপুরের মাদক সম্রাট আমিনুর গ্রেপ্তার

হ্যান্ডকাফসিসি নিউজ: সৈয়দপুরের মাদক সম্রাট আমিনুরকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাঁর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর বাড়ি থেকে তিন বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলও উদ্ধার করা হয়।
জানা গেছে, সৈয়দপুর শহরের উপকন্ঠে নিয়ামতপুর ডাঙ্গাপাড়ার মৃত.মনির উদ্দিনের ছেলে আমিনুর। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে জমজমাট ভারতীয় ফেনসিডিল ব্যবসা পরিচালনা করে আসছে। এ ব্যবসা করে সে ইতোমধ্যে আঙ্গুল ফুলে কলা গাছে পরিণত হয়েছে। পাকা বাড়িসহ অনেক বিত্তবৈভবের মালিক বনে গেছে। এর আগেও সে একাধিকবার ফেনসিডিলসহ পুলিশের হাতে গ্রেপ্তার জেলহাজতে যায়। কিন্তু জেল থেকে বের হয়ে এসে সে পুনরায় পুরানো ব্যবসায় জড়িয়ে পড়ে। তার নামে সৈয়দপুর থানায়  বেশ কয়েকটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ গ্রেপ্তারি পরোয়ানামূলে সৈয়দপুর পুলিশ তাকে ধরার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা চালিয়ে আসছিল। এর আগে পুলিশ তাকে আটকের জন্য  কয়েকবার তার বাড়িতে অভিযান করে। কিন্তু প্রতিবারই সুচতুর আমিনুর অভিযানের খবর পেয়ে আগেই বাড়ি থেকে সটকে পড়ে। গতকাল বিশ্বস্ত সোর্সের দেয়া খবরের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশ এক অভিযান চালিয়ে আমিনুরকে তার বাড়ি থেকে আটক করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির ঘরের শোকেজ তল্লাশি করে  তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ অভিযোনে নেতত্ব দেন সৈয়দপুর থানার উপ-পরির্দশক (এসআই ) মো. নজরুল ইসলাম।
এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে। গতকালই তাকে আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ফেনসিডিল ব্যবসায়ী আমিনুরকে ফেনসিডিলসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ