• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন |

ছাত্রী ধর্ষণের দায়ে যুবলীগ নেতা গ্রেফতার

গ্রেফতারহবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ব্র্যাক পরিচালিত একটি স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের দায়ে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার বিকেলে কাগাপাশা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সামছুল আলম চৌধুরীকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।এদিকে তিন দিনে দুটি ধর্ষণের ঘটনায় বানিয়াচংয়ে তোলপাড় শুরু হয়েছে।

পুলিশ জানায়,  শুক্রবার মধ্যরাতে কাগাপাশা গ্রামে বড়হাটির সংখ্যালঘু পরিবারের এক নির্মাণশ্রমিকের ঘরে ঢুকে তার কন্যাকে ধর্ষণ করে একই এলাকার আলী আকবর চৌধুরীর ছেলে সামছুল আলম চৌধুরী (৩৫)। ওই ছাত্রী স্থানীয় ব্র্যাক স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে। শনিবার সকালে ছাত্রীর মা বাদী হয়ে সামছুল আলমের বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা করেন।

পরে বানিয়াচং থানার এএসআই আবদুস সালামের নেতৃত্বে পুলিশের একটি টিম সামছুলকে গ্রেফতার করে। এই থানার অভিসার ইনচার্জ (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে বুধবার রাত ৮টায় বানিয়াচং উপজেলার খাগাউরা গ্রামের রাঙাহাটির এক ছাত্রী প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে পাশের বাড়ির লেবু মিয়ার ছেলে ছয়ফুল মিয়া (২২) ওই ছাত্রীকে ধরে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। ওই ছাত্রী রাঙাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। ছয়ফুলের পিতাকে ধর্ষণের ঘটনাটি জানালে সালিশের মাধ্যমে ঘটনার নিষ্পত্তি করা হবে বলে ছাত্রীর বাবাকে জানানো হয়। কিন্তু দুই দিনেও কোনো সমাধান না পেয়ে শুক্রবার বিকেলে থানায় এসে ছয়ফুলকে অভিযুক্ত করে মামলা করেন ছাত্রীর বাবা। ঘটনার পর থেকে ছয়ফুল পলাতক রয়েছে। ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, ছয়ফুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ