• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |

নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

gofur.photo-12.09.15নীলফামারী : নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে।
শনিবার সকালে নীলফামারী সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্টানিক ভাবে খেলার উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন। সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার খোরশেদ আলম, চেম্বার অব কর্মাসের সভাপতি এসএম শফিকুল ইসলাম ডাবলূ, জেলা  মনিটরিং অফিসার মিজানুর রহমান প্রমূখ। উদ্বোধনী খেলায় বালক পর্যায়ের রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পূর্ব পঞ্চপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা পর্যায়ের খেলায় দারুলহুদা সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করেন।
খেলা উপলক্ষে এর আগে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ