চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর চিরিরবন্দরের রাণীরবন্দর হাটের প্রবীন চিকিৎসক আলহাজ্জ ডাঃ বেলায়েত আলী আর নেই। গত শুক্রবার বিকাল ৪টা ৪০ মিনিটে বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহে–রাজেউন) করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৫ কন্যা ও ১স্ত্রী রেখে মৃত্যু বরণ করেন। এছাড়াও নাতি-নাতনী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১০টায় আলোকডিহি জে,বি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে চিরিরবন্দর রিপোটার্স ক্লাবের সভাপতি ডাঃ লিয়াকত আলী খন্দকার, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, আলোকডিহি ইউপি চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম তারিক, ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, ইছামতি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ, চিরিরবন্দর চিকিৎসক সমিতির সদস্য বৃন্দ তার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।