ডিমলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় স্ত্রীর উপর অভিমান করে হেলাল উদ্দিন (২৫) নামের এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। নিহত হেলাল চড়খড়িবাড়ী একতা গ্রামের জামাল মুন্সির ছেলে এবং পেশায় একজন দিনমজুর। আজ রবিবার দুপুরে জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চড়খড়িবাড়ী একতা গ্রামে এ আত্বহত্যার ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, চড়খড়িবাড়ী এলাকায় বন্যার কারনে কাজ কমে যাওয়ায় সে বেকার হয়ে পড়ে। কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে সে হতাশায় ভুগছিল। এ নিয়ে রাতে তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। দুপুরের দিকে সকলের অগোচরে সে তার শয়ন ঘরে বাশের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন জানান, কি কারনে সে আত্মহত্যা করেছে বলা যাচ্ছেনা। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন খান জানান, বিকালে হেলালের বাড়ী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। থানায় ইউডি মামলা হয়েচে। কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।