• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুরে অর্ধকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

125দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বিজিবির এক অভিযানে প্রায় ৫৭ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান দিনাজপুর ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন। তিনি বলেন, গত ৪/৫ দিন ধরে একটি সংঘবদ্ধ চোরাকারবারী দল দিনাজপুর জেলার বিরল উপজেলার ঘাগড়াগাছি নামক এলাকা দিয়ে পতœ প্রণ্য ভারতে পাচারের পরিকল্পনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় ১৫ সেপ্টেম্বর বিকেলে  বিরল সীমান্তের ৩৩০/৬ সীমান্ত পিলারের ঘাগড়াগাছি এলাকার বাংলাদেশ অভ্যন্তরে একটি বাঁশঝাড়ের নিকট কষ্টি পাথরের একটি মূর্তি বিক্রির জন্য উপস্থিত হয়।
বিশ্বস্ত সূত্রে এই সংবাদ পেয়ে ২ বিজিবির নায়েক সবেদার কাজী রাকিবুল হাসানের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। বিজিবির টহল দলের খবর পেয়ে চোরাকারবারীরা কষ্টি পাথরের মূর্তিটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল ঘটনাস্থল থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে। মূর্তিটির ওজন প্রায় ৫৭ কেজি বলে জানান লে. কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন।
উদ্ধর হওয়া মূর্তিটি প্রতœতত্ত্ব অধিদপ্তরের জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ