• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন |

রংপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৪

সড়ক দুর্ঘটনারংপুর: রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় চারজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৫ জন।

আজ বুধবার দুপুরে পীরগঞ্জের সয়েকপুর নামক স্থানে রংপুর-ঢাকা মহাসড়কে বাস দুটির একটি-আরেকটিকে অতিক্রম করতে গিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী নাবিল পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৪৪৪৬) এবং ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আদর পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৮৫৭৩) উপজেলার সয়েকপুর নামক স্থানে পরস্পরকে অতিক্রম করতে গেলে দুটি বাসই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে রংপুরের মিঠাপুকুর উপজেলার ফরমোছেরপাড়া এলাকার শরিফুল ইসলাম (১৮) ঘটনাস্থলে মারা যান। এছাড়া পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান কুড়িগ্রামের কুঠি চন্দ্রখানা এলাকার বেলাল হোসেন (২৫) এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার হরিরামপুর এলাকার সুমন (১৯) ও নীলফামারীর সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়ার শামীম (৫০) মারা যান। এ দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জন বাস যাত্রীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বলেন, দ্রুতগামী যাত্রীবাহী বাস দুটি অতিক্রম করার সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারালে বাস দুটি রাস্তা থেকে ছিটকে পড়ে। গাড়ি দুটির চালক ও সহযোগীরা পলাতক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ