• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

একটি জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত ৬৫০০ সিম কার্ড!

সিম কার্ডসিসি নিউজ: মাত্র একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে ৬৫০০ সিমকার্ডের নিবন্ধন করা হয়েছে। সম্প্রতি শুরু হওয়া দেশের সকল মোবাইল অপারেটরের সিম পুনঃনিবন্ধন কর্মসূচিতে এই তথ্য ওঠে এসেছে। গত রোববার এই কর্মসূচি শুরু হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তথ্য প্রযুক্তিবিদ মুস্তাফা জব্বার।

মুস্তাফা জব্বার লিখেছেন, সিম নিবন্ধন বিষয়ক উপাত্তসমূহের মাঝে মাত্র কয়েক লাখ তথ্য যাচাই করা হয়েছে। এরই মাঝে একটি জাতীয় পরিচয়পত্রের নামে ৬৫০০ সিম নিবন্ধিত পাওয়া গেছে। একটি মোবাইল অপারেটর জানিয়েছে তাদের শতকরা ৯০ ভাগ সিম ভূয়া। দায়িত্বশীল সূত্রে প্রাপ্ত খবর এটি। বিটিআরসি কেমন করে এইসব জঘন্য অনাচার হজম করে আসছিল কেউ ব্যাখ্যা দিতে পারেন কি? তারানা হালিমের উচিত সুনীল বোসসহ লাইন ধরে বিটিআরসির কর্মকর্তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো।

এ স্ট্যাটাসের বিষয়ে টেলিফোনে মুস্তাফা জব্বার বলেন, ‘একটি মাত্র সিম কার্ড দিয়ে ৬৫০০ সিম নিবন্ধনের ব্যাপারটি পুরোই অবাক করার মতো। সিম বিক্রি আর নিবন্ধন নিয়ে মোবাইল অপারেটরগুলোর অনিয়মের বিষয়টি এখান থেকেই বোঝা যায়।’

তিনি বলেন, ‘ডিজিটাল দুনিয়ায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো ব্যবহারকারীদের তথ্য রাখা। আমাদের দেশে বর্তমানে বেনামে নিবন্ধিত সিম কার্ডের মাধ্যমে ফোনে হুমকি দেওয়া, চাঁদাবাজি, জঙ্গি কার্যকলাপসহ আরও অনেক অপরাধ হয়ে থাকে। আর এসব অপরাধ রুখতে সঠিক পরিচয়ে সিম কার্ড নিবন্ধনের কোনো বিকল্প নেই।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দিনের পর দিন এভাবেই চলে আসছে। যাদের এই ব্যাপারটি দেখার কথা, তারাও কিছু করেনি। তাদেরও বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে।’

মুস্তাফা জব্বার আরও বলেন, অন্যান্য দেশে সিম কার্ড ক্রয়ের পর সকল তথ্য যাচাই বাছাই করার পর সিম কার্ড সচল করা হয়। অথচ আমাদের দেশে নিয়ম সম্পূর্ণ উল্টো। এখানে সিম কার্ড আগে থেকেই সচল করা থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ