চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে পুলিশ কতৃক ১০ বস্তা জিরা ও গোল মরিচসহ আটক ১জন। থানায় মামলা।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় ৫শত ৫৫ কেজি জিরা ও ৭৫ কেজি গোল মরিচ নিয়ে রৌমারী এলাকার আলী আকবর (৩৭) নামে ব্যাক্তি নৌ-পথে চিলমারীর ফকিরের হাট এলাকায় আসছে। পরে বৃহস্পতিবার রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিত্বে এস আই মশিউর রহমান ও এস আই আনিচ এর নেতৃত্বে একদল পুলিশ টিম অভিযান চালিয়ে ফকিরের হাট ঘাট এলাকা থেকে ১০ বস্তায় থাকা ৫শত ৫৫ কেজি জিরা ও ৭৫ কেজি গোল মরিচসহ ১জনকে আটক করে। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মজনুর রহমান ঘটনার সত্যত্বা শিকার করে বলেন এব্যাপারে থানায় মামলা হয়েছে এবং আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পকেট কমিটির করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
তৃণমূল নেতাকর্মীদের বাদ দিয়ে অজ্ঞাত কারনে কৌশলে পকেট কমিটি করার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে চিলমারী উপজেলার বিএনপির একটি অংশ।
বিএনপি’র নেতা ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ হামিদুল হকের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধায় বিএনপি’র একটি অংশ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা তৃণমূল নেতাকর্মীদের বাদ দিয়ে এবং সুকৌশলে গোপন জায়গায় বসে একটি অংশকে নিয়ে নিজেদের স্বার্থ হাছিলের জন্য পকেট কমিটি গঠন করেছেন আমরা এর তীব্র প্রতিবাদ করছি।