• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর শহরে অগ্নিদগ্ধ যুবকের লাশ উদ্ধার

SAM_4393দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরে মুখলেসুর রহমান ভোলা (২৭) নামে এক অগ্নিদগ্ধ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক শহরের রামনগর এলাকার মো. দুলু মিয়ার ছেলে ও পান দোকানদার।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের রামনগর মাঠের পূর্ব পাশের একটি ফাঁকা জায়গা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারনা রাতে কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে।
নিহতের স্বজনরা জানায়, নিত্যদিনের মত রাত ১০টায় নিহত ভোলা তার ব্যবসা প্রতিষ্ঠান পান দোকান বন্ধ বাড়ীতে রাতের খাবার খেতে আসে। খাবার খেয়ে আবারো দোকানে ফিরে যায়। কিন্তু মধ্য রাত পর্যন্ত বাড়ীতে ফিরে না আসায় তাকে অনেক খুঁজাখুজি করেও পাওয়া যায়নি।
সকালে প্রতিবেশীরা ঘটনাস্থলে লাশ পরে থাকতে দেখতে পেয়ে তার বাড়ীতে খবর দেয়। খবর পেয়ে তার পরিবারের লোকজন কোতয়ালী থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
দিনাজপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) পারভেজ সুমন রেজা জানান, রাতে কোন এক সময় নিহত ব্যক্তিকে হত্যা করার পর তার শরীরে দাহ্য পর্দাথ দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
কোতয়ালী খানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খালেকুজ্জামান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ