• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

ঢাবির ভূগোল বিভাগে স্বর্ণপদক চালু

ঢাকা বিশ্ববিদ্যালয়সিসি নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগে ‘ফয়জুন্নেসা-কবিরুদ্দিন রহমানী মেমোরিয়াল ফাউন্ডেশন স্বর্ণপদক’ প্রবর্তন করা হয়েছে।

সোমবার উপাচার্য দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. হাফিজা খাতুন পাঁচ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের হাতে তুলে দেন।

পিতা-মাতার স্মৃতি রক্ষার্থে এ স্বর্ণপদক প্রবর্তন করা হয়েছে বলে জানান চেকদাতা।

এ ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ভূগোল ও পরিবেশ বিভাগের বিএস (সম্মান) ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএপ্রাপ্ত শিক্ষার্থীকে ‘ফয়জুন্নেসা-কবিরুদ্দিন রহমানী মেমোরিয়াল ফাউন্ডেশন স্বর্ণপদক’ দেওয়া হবে।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্বর্ণপদক প্রবর্তনে আর্থিক অনুদানের জন্য দাতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ অনুদানের ফলে শিক্ষার্থীরা লেখাপড়ায় আরও উৎসাহিত ও মনোযোগী হবেন।

তিনি দেশের শিক্ষা ও গবেষণা উন্নয়নে এগিয়ে আসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুর রব, অধ্যাপক ড. এ কিউ এম মাহবুবসহ বিভাগীয় শিক্ষক ও দাতা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ