• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইলিয়াস আলীর নামে ৩ হাজার পশু কোরবানি

ইলিয়াসসিলেট : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও প্রাক্তন সাংসদ ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর নামে প্রতিবছরই হাজার হাজার কোরবানি দেওয়া হয়।

২০১২ সালের ১৭ এপ্রিল তিনি ‘নিখোঁজ’ হওয়ার পর থেকেই এমনটা হয়ে আসছে। সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নিজেদের কোরবানির পশুতে তাদের প্রিয় নেতার নাম যুক্ত করে দেন।

এবারও ব্যত্যয় ঘটছে না। শুক্রবার পবিত্র ঈদুল আজহায় ইলিয়াস আলীর নিজের এলাকা বৃহত্তর সিলেটে প্রায় তিন হাজার কোরবানি তার (ইলিয়াস) নামে দেওয়া হবে বলে জানা গেছে।

ইলিয়াস আলীর একান্ত সচিব মঈনুল হক বলেন, ‘প্রিয় নেতা ইলিয়াস নিখোঁজ হওয়ার পর থেকে প্রতিবছর ঈদুল আজহায় হাজার হাজার কোরবানি দেওয়া হয় তার নামে। এবারও দেওয়া হবে। সিলেট বিভাগে প্রায় তিন হাজার নেতা-কর্মী এবার নিজেদের কোরবানিতে ইলিয়াসের নাম যুক্ত করে দিচ্ছেন।’

ইলিয়াস আলীর জন্মস্থান সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান বলেন, ‘আমাদের কোরবানিতে এবারও ইলিয়াস আলীর নাম যুক্ত করে কোরবানি দেব।’

একই ধরনের কথা বললেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া। তিনি বলেন, ‘গতবারের মতো এবারও আমাদের কোরবানির পশুতে ইলিয়াস আলীর নাম দিচ্ছি।’

এদিকে এবার ঈদুল আজহায় ইলিয়াস আলীর গ্রামের বাড়িতে (সিলেটের বিশ্বনাথের রামধানা গ্রাম) তিনটি গরু ও একটি খাসি কোরবানি দেওয়া হবে। ইলিয়াস আলীর আপন ভাতিজা মুশফিকুর রহমান শিপন এই তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, গ্রামের বাড়িতেই ঈদ করবেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদী লুনা। মঙ্গলবার বিকেলে তিনি সন্তানদের নিয়ে ইলিয়াসের গ্রামের বাড়িতে পৌঁছেছেন।

এদিকে মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে লুনা সিলেটসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ