• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পৌর মেয়র পুত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

62471_1গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর মেয়রের পুত্র আশিকুর রহমানের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ আট জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোরে গোবিন্দগঞ্জ পৌর অফিসের সামন কমিউনিটি সেন্টারের পেছন থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর থেকে পৌর মেয়র আতাউর রহমানের পুত্র আশিকুর রহমান বাড়ি থেকে নিখোজ হয়।

শুক্রবার ভোরে গোবিন্দগঞ্জ পৌর অফিসের সামনে কমিউনিটি সেন্টারের পেছনে একটি জমিতে বস্তাবন্দি লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে বস্তাবন্দি অবস্থায় লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারনা।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শাহরিয়ার কবির, সুজন সরকার, রফিকুল ইসলাম, জাকিরুল ইসলাম, শিমুল মিয়া, রাবেয়া বেগম, রুনি বেগমসহ পুলিশ আট জনকে আটক করেছে।

নিহতের পিতা পৌর মেয়র আতাউর রহমান জানান, আগামী পৌর নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ তার ছেলেকে হত্যা করেছে।

এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা শুক্রবার সকাল নয়টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার অন্তত ৩০টি ব্যাবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ