• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন |

বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

নিহতফেনী: ফেনীর দাগনভূঞায় বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০ বাসযাত্রী।

সোমবার সন্ধ্যায় ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঞা উপজেলার মাতৃভূঞা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইমাম হোসেন সুজন (২৮), ওমর আমজাদ রকি (২৬) ও মেজবাউল হক পন্নী (২৪)। তাদের বাড়ি দাগনভূঞা উপজেলার চানপুর গ্রামে। তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, সন্ধ্যা ৬টায় দাগনভূঞা থেকে তিন যুবক মোটরসাইকেলে ফেনী যাচ্ছিলেন। মাতৃভূঞা বাজার এলাকায় পৌঁছলে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী নিহত ও বাসে থাকা ১০ যাত্রী আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ