• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তরুণীকে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ, চারজন গ্রেপ্তার

ধর্ষণঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়ী এলাকায় সোমবার এক তরুণীকে ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিও চিত্র ধারণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তরুণীকে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মিজানুর রহমান জানান, সন্ধ্যার দিকে ১৬ বছরের ওই তরুণী থানায় এসে অভিযোগ করে, বেগুনবাড়ী এলাকার সিদ্দিক মিয়ার গলির একটি বাসায় ডেকে নিয়ে জোর করে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করেছে। মোবাইল ফোনে ধর্ষণের দৃশ্য ধারণ করেছে তারা। মেয়েটির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ধর্ষণ মূলত একজনই করেছে। মেয়েটিও পরে তা স্বীকার করেছে। ধর্ষকের নাম সোহেল। বাকিরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এবং ধর্ষণে সহায়তা করে। এই চক্র অনলাইনে ধর্ষণের দৃশ্য ছড়িয়ে দেয়।
ওসি মিজানুর আরো বলেন, ওই তরুণী বেগুনবাড়ী এলাকায় একটি গার্মেন্টে কাজ করে। সোহেল কৌশলে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সেই সুবাদে তরুণী সোহেলের বাসায় যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ