• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইতালীয় নাগরিক হত্যায় জামায়াতের নিন্দা

জামায়াতঢাকা: ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে সন্ত্রাসীদের গুলিতে ইতালীয় নাগরিক নিহত হবার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি নিন্দা জানানো হয়।

বিবৃতিতে তিনি বলেন, ”বিভিন্ন দেশের নাগরিক যারা বাংলাদেশ কর্মরত আছেন তারা আমাদের সম্মানিত মেহমান। তাদের জানমালের নিরাপত্তা বিধান করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, সরকার তার এ দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ইতোপূর্বে গুলশান এলাকায় সৌদি দূতাবাসের এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী তৎপর হলেও পরবর্তীতে সেই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। ফলে এ গুলশানেই আবার একজন ইতালীয় নাগরিক সন্ত্রাসীদের গুলিতে নিহত হলেন।

দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ দেশের সকল জনগণের জনগণের জানমালের হেফাযত করা। বিশেষ করে বিদেশীদের নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত। কিন্তু বর্তমান সরকার তার গদি রক্ষার কাজে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত রেখেছেন। ফলে দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলতে কিছুই নেই। সরকার বিরোধীদলকে নিশ্চিহ্ন করে একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে চায় এবং সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। ফলে বিদেশী নাগরিকসহ সাধারণ জনগণের জানমালের কোন নিরাপত্তা নেই। সরকারের একগুঁয়েমির কারণে দেশবাসীকে চরম খেসারত দিতে হচ্ছে। সরকার নিজেই বাংলাদেশে জঙ্গি তৎপরতার জিকির তুলে বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরছে।”

ইতালীয় নাগরিকের খুনিদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য জোর দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ