• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

হাবিপ্রবি’র অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর

হাজী দানেশদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর মধ্যে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য টেলিটক মোবাইল ফোনে এসএমএস’র পরিবর্তে এবার অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে এবং আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (DBBL) মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে। আগামী ১২ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন  করতে পারবে।
এবার ৮ টি অনুষদের অধীনে ২০টি কোর্সে মোট ১৯৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫% আসন এবং দিদেশী শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত থাকবে। এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি www.hstu.ac.bd  ওয়েবসাইটে পাওয়া যাবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনার শাখার সহকারী পরিচালক মমিনুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ