• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উন্নয়নের কারণে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: নাসিম

নাসিমসিরাজগঞ্জ: দেশে উন্নয়নের ধারা অব্যহত থাকায় বিশ্বের কাছে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে স্থান পেয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার বিকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলা ২০১৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে ছিটমহল সমস্যার সমাধান, বিশাল সমুদ্র জয়, জঙ্গী দমন, বিদ্যুৎ সমস্যার সমাধান, মাতৃমৃত্যু হার কমানোসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সামগ্রিক উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

এর ফলে দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধিসহ দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হয়েছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবার পথে পা বাড়িযেছে। উন্নয়নের এই ধারা অব্যহত থাকায় বিশ্বের কাছে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে স্থান পেয়েছে।

সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে অনুষ্ঠিত এ উন্নয়ন মেলায় সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন দেবপদ রায় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ