রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : আগামী ১৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুড়িগ্রাম সফর সফল করার লক্ষ্যে শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগ রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব চাষী আব্দুস ছালাম মাষ্টারের সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান মন্ডল চাঁদ-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল ইসলাম মন্ডল (মঞ্জু), সা. সম্পাদক সাবেক এমপি মো. জাফর আলী, যুগ্ম সা. সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, এ্যাড. আব্রাহাম লিংকন, শেখ বাবুল, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ লোবান, আ.ন.ম ওবায়দুর রহমান, আলহাজ্ব আবুল কালাম আজাদ, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, উপজেলা আওয়ামীলীগের সা. সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, সাবেক রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলাল প্রমূখ। এদিকে এম. আই ডিগ্রী কলেজের হলরুমে প্রধানমন্ত্রীর সফর সফল করার লক্ষ্যে উপজেলা যুবলীগের উদ্যোগে যুবলীগের আহ্বায়ক কুমোদ রঞ্জন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলাল, যুগ্ম আহ্বায়ক রিদওয়ানুল দুলাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুল ইসলাম মন্ডল সাবু, ছামিউল ইসলাম প্রমূখ।