• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন |
শিরোনাম :

মিনা দুর্ঘটনায় নিহতের বাংলাদেশীর সংখ্যা বেড়ে ৪৮

158727_1সিসি ডেস্ক: এ বছর পবিত্র হজ করতে গিয়ে মিনা দুর্ঘটনায় নিহতের বাংলাদেশী হাজির সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শনিবার রাত পর্যন্ত এ সংখ্যা পাঁচ জন বেড়ে ৪৩ থেকে দাঁড়িয়েছে ৪৮ জনে। সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস এ কথা জানিয়েছে।

এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯১জন যে সংখ্যা শনিবার পর্যন্ত ছিলো ৯২ জনে। এখনো নিখোঁজ রয়েছেন ১৪২ জন। নিহতের সংখ্যা বাড়লেও নিখোঁজ ও আহত হাজির সংখ্যা আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন দূতাবাস কতৃপক্ষ।

নিহত হাজিদের পরিচয় উদ্ধারে দূতাবাস ও কনস্যুলেট কতৃপক্ষ নিরলস ভাবে কাজ করছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন জেদ্দার কনসাল জেনারেল এ,কে,এম, শহিদুল করিম।

উৎসঃ   চ্যানেল আই অনলাইন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ