• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ডোমারে দুই জামায়াত কর্মী আটক

আটকনীলফামারী: নীলফামারীর ডোমারে নাশকতা ও অগ্নিসংযোগের মামলায় জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

রবিবার ভোরে উপজেলার বোড়াগাড়ী এবং বেতগাড়া গ্রাম থেকে তাদের আটক করে দুপুরে জেল হাজতে প্রেরণ করেছে। আটককৃতরা হলো বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা গ্রামের নুরল হকের ছেলে মোঃ নজরুল ইসলাম(৪৫) এবং জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া গ্রামের তালেব আলীর ছেলে মোঃ ইনছান আলী(৬০)।

ডোমার থানার এসআই মোঃ খাদেমুল ইসলাম জানান, গত ৫ জানুয়ারীর সংসদ নির্বাচনে উপজেলার বড়গাছা ডুগডুগি ভোটকেন্দ্রে হামলা, অগ্নিসংযোগ ও ব্যালটবাক্স ছিনতাই মামলার চার্জশীট ভুক্ত আসামী মোঃ নজরুল কে বাগডোকরা থেকে এবং গত ২ অক্টোবর শুক্রবার উপজেলার মাহিগঞ্জ শাখা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় মোঃ ইনছান আলীকে বেতগাড়া গ্রামের নিজ বাড়ী থেকে আটক করা হয়। রবিবার দুপুরে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ