হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা আশরাফ আলীসহ ১৫ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ।
রোববার রাতে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে জিহাদী বই, বোমা তৈরির সরঞ্জামসহ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
আটককৃত অন্যরা হলেন, হোসাইন আহমেদ, নিজাম উদ্দিন, ইয়াছিন খান, জহিরুল ইসলাম রুহুল আমিন। আবুল কাশেম, মো. সামি, সুফিয়ান, মো. শফিক মিয়া, আনজব আলী, মো. মামুন, সানাহর আলী, মো. মানিক মিয়া, ইমরান মিয়া।