• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তরুণীকে ৫ দিন হোটেলে আটকে রেখে ধর্ষণ

ধর্ষণচট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর স্টেশন রোডের আবাসিক হোটেলে এক তরুণীকে আটকে রেখে ৫ দিন ধরে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। তরুণী নিজেকে মার্কিন নাগরিক এবং অবসরপ্রাপ্ত সামারিক কর্মকর্তার কন্যা বলে জানিয়েছে। থানায় তরুণীর মামলা দায়েরের পর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

রোববার রাত ৯টার দিকে নগরীর কোতোয়ালী থানায় তরুণী বাদি হয়ে কামরুজ্জামান নামের এক যুবকের বিরুদ্ধে এই ধর্ষণের মামলাটি দায়ের করেন।

কোতোয়ালী থানায় ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় জানানো হয়, গত ২৭ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে আসেন ওই তরুণী। এই সময় কামরুজ্জামান নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। যুবকটি তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে স্টেশন রোড এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যায়।

এর পর তরুণীকে হোটেলে আটকে রেখে গত ৫দিন ধরে তাকে উপর্যপুরি ধর্ষণ করে। রোববার তরুণীটি ছাড়া পেয়ে এই মামলা দায়ের করেন।

কোতোয়ালী থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পুলিশ এ ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে।

এ ছাড়া তরুণীটি মার্কিন নাগরিক এবং অবরপ্রাপ্ত সামারিক কর্মকর্তার কন্যা কীনা- এ ব্যাপারে অনুসন্ধান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ