• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বঙ্গবন্ধুর সহচর আব্দুর রহিম বারডেমে ভর্তি

রহিমসিসি নিউজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রাক্তন সংসদ সদস্য এম. আব্দুর রহিমকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার ১২টার দিকে দিনাজপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ আব্দুর রহিমকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। সোমবার স্বাস্থ্যের অবনতি হলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।এখানে তাকে ৫০২ নম্বর কেবিনের আইসিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বার্ধক্যজনিত হাইপারটেনশনসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন।

হাসপাতালে তার সার্বক্ষণিক চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন তার দুই ছেলে এনায়েতুর রহিম ও ইকবালুর রহিম। এছাড়াও শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজনরা দেখতে আসছেন।

এদিকে সোমবার বিকেলে তার সহধর্মিণী নাজমা বেগম তাকে দেখতে এসে কেবিনের বাথরুমে পড়ে গিয়ে আঘাত পান। এরপর তাকে বারডেম হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার বড় ছেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ এর চেয়ারম্যান এনায়েতুর রহিম বাসায় নিয়ে যান। এছাড়াও হাসপাতালে অবস্থান করে আব্দুর রহিমের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন তার ছোট ছেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ