• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কেরানীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী-সৎ ছেলে খুন

খুনঢাকা: ঢাকার কেরানীগঞ্জে স্ত্রী শাহেরা বেগমকে (৩৫) কুপিয়ে ও সৎ ছেলে ফয়সালকে (৮) শ্বাসরোধ করে হত্যা করেছেন স্বামী ইহসাক মিয়া।

বুধবার (০৭ অক্টোবর) রাত দেড়টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার বন্দরগঞ্জে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ফয়সালের বোন জান্নাত (১১) আহত হয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জান্নাতের দূর সম্পর্কের ফুফু প্রতিবেশী জাহানারা বলেন, দিন পনেরো আগে ইহসাক মিয়া আরেকটি বিয়ে করেন।

এ নিয়ে পারিবারিক কলহের জের ধরে হয়তো তিনি স্ত্রী ও সৎ ছেলের উপর হামলা চালান। এতে দু’জনই ঘটনাস্থলে নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এসএসআই) কিবরিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী ইহসাককে আটক করে থানায় সোপর্দ করেছে। তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন বলে কিবরিয়া জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ