• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপির সভার অনুমতি বাতিল করল পুলিশ

বিএনপিবরিশাল: সংঘর্ষ হতে পারে তাই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বরিশাল উত্তর জেলা বিএনপির সভার অনুমতি বাতিল করেছে পুলিশ। বুধবার দুপুরে সংগঠনের দপ্তর সম্পাদক নূরুল আলম রাজু এ বিষয়টি জানিয়েছেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. শাখাওয়াত হোসেন পিপিএম জানান, উত্তর জেলা বিএনপির নিজেদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এজন্য যেকোন সময় বড় ধরণের সংঘাত হতে পারে বলে তারা বৃহস্পতিবার প্রেসক্লাবের হলরুমে আয়োজন করা সভার কর্মসূচি বন্ধ করেছেন। তবে অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি দলীয় কার্যালয়ে এই সভা করলে তা করতে পারবেন। সেখানে অতিরিক্ত পুলিশ রয়েছে। অপরদিকে প্রেসক্লাবে সংঘর্ষ হলে তা নিরসনে সমস্যা দেখা দিতে পারে বলে এমনটা করেছেন।

এনিয়ে উত্তর জেলা বিএনপির দপ্তর সম্পাদক নূরুল আলম রাজু বলেন, পুলিশ মৌখিকভাবে বলেছেন দলীয় কার্যালয়ে সভা করতে। তবে লিখিত অনুমতি না পেলে সেখানে তারা সভা করবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ