• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে হাবিপ্রবি ছাত্রলীগের আনন্দ মিছিল

HSTU BSL Michil Picদিনাজপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ বিষয়ক “চ্যাম্পিয়ন্স অফ দ্যা আর্থ” পুরস্কারে ভূষিত হওয়ায় দিনাজপুরে হাবিপ্রবি ছাত্রলীগ আনন্দ মিছিল করেছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে হাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান জেমি ও কার্যকরী সদস্য নাহিদ আহমেদ নয়নের নেতৃত্বে আনন্দ মিছিল ক্যাম্পাস চত্বর থেকে বের হয়ে দিনাজপুর-দশমাইল মহাসড়ক প্রদক্ষিন শেষে ক্যাম্পাস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিছিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রলীগের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক তারেক চৌধুরী, অর্থ সম্পাদক, রফিকুল ইসলাম, শেখ রাসেল হল (সম্প্রসারণ) শাখা ছাত্রলীগের সভাপতি পলাশ চন্দ্র রায়, সাধারন সম্পাদক রঞ্জন মিত্র রায়, তাজউদ্দীন আহাম্মেদ হল শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ সহরাব আলী সজল, শেখ রাসেল হল শাখা ছাত্রলীগের সভাপতি রুহুল কুদ্দুস জোহা, সহ সভাপতি আহমাদুল হক খোকন, হাবিপ্রবি ছাত্রলীগ নেতা মোমেনুল ইসলাম রাব্বি, সৌরভ, মুনেম, নাজমুল, তন্ময়, ফারুক, ফাহিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ