• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সাকা-মুজাহিদের ফাঁসি, প্রস্তুত কারা কর্তৃপক্ষ

159853_1সিসি ডেস্ক: যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করতে আগে থেকেই প্রস্তুত রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এমনটাই বলেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন।

বৃহস্পতিবার দুপুরে কারা মহাপরিদর্শকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যদিও বিএনপি নেতা সাকা চৌধুরী এবং জামায়াত নেতা মুজাহিদকে এখনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়নি।

এই দুই যুদ্ধাপরাধীকে কবে কেন্দ্রীয় কারাগারে আনা হবে সাংবাদিকদের এমন প্রশ্নে কারা মহাপরিদর্শক বলেন, ‘বিষয়টির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তাদের কবে আনা হবে এটা ভালো বলতে পারবেন আদালত। কারণ এটা তাদের বিষয়।’

ফাঁসি কার্যকরে প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘এখনও রায়ের বিষয়ে রিভিউ বাকি আছে। রিভিউর পর যদি তাদের রায় বহাল থাকে তবে তাদের ফাঁসি দিতে আমরা প্রস্তুত। তাছাড়া তাদের ফাঁসির জন্য আলাদা কোনো ধরনের প্রস্তুতির প্রয়োজন নেই। সব জিনিস আগে থেকেই আমাদের আছে।’

উৎসঃ   বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ