• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান প্রার্থীর লাশ উদ্ধার

আতিকুর-রহমান-রাজা-400x250কুড়িগ্রাম : কুড়িগ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান রাজাকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে ও শ্বাসরোধে হত্যার পর লাশ পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ বৃহস্পতিবার সকালে পুকুর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জের বকুলতলা নামক এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত রাজা নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য গণসংযোগ করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত আতিকুর রহমান রাজা কুড়িগ্রাম-১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান মোস্তাকের খালাতো ভাই বলে জানা গেছে।

এ ব্যাপারে কচাকাটা সাব-থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ