সিসি ডেস্ক: রাজশাহীর বাঘা ও চারঘাট থানার দুই ওসিকে বদলি করে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে রাজশাহী জেলা পুলিশ সুপার নিসারুল আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি আরো জানান, বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমানের স্থলে ডিএমপির ওসি আলি মাহমুদ ও চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের স্থলে ডিএমপি ডিবির ওসি নিবারণ চন্দ্র বর্মণকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এক জরুরি বার্তার মাধ্যমে দুই থানার ওসিকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, নানা অনিয়ম ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের বদলি করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র দাবি করেছে।