• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হোশি কোনিও হত্যায় ২ ব্যাংক কর্মকর্তা আটক

japani-nagসিসি নিউজ : দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি হোশি কোনিও হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহী থেকে ব্র্যাক ব্যাংকের দুই কর্মকর্তাকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, রাজশাহী ডিবি পুলিশের সহযোগিতায় রংপুর ডিবি পুলিশ বৃহস্পতিবার রাতে ব্র্যাক ব্যাংক রাজশাহী শাখার সেলস এন্ড সার্ভিস অফিসার মো. সুলতান নাহিদ ও ক্রেডিট কার্ড অফিসার এইচ এম শাহারিয়ারকে আটক করা করে। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকায় থাকতেন তারা। এদিকে আজ রাতে আটকদের রংপুরে আনার কথা রয়েছে।

এসময় আরও দুই কর্মকর্তাকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হয়।

এই মামলায় বিএনপি নেতা রাশেদ উন নবী খান বিপ্লব ও হোশি কোনিও’র ব্যবসায়ীক বন্ধু হুমায়ুন কবিরে হীরাকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ