সিসি নিউজ : দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি হোশি কোনিও হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহী থেকে ব্র্যাক ব্যাংকের দুই কর্মকর্তাকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, রাজশাহী ডিবি পুলিশের সহযোগিতায় রংপুর ডিবি পুলিশ বৃহস্পতিবার রাতে ব্র্যাক ব্যাংক রাজশাহী শাখার সেলস এন্ড সার্ভিস অফিসার মো. সুলতান নাহিদ ও ক্রেডিট কার্ড অফিসার এইচ এম শাহারিয়ারকে আটক করা করে। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকায় থাকতেন তারা। এদিকে আজ রাতে আটকদের রংপুরে আনার কথা রয়েছে।
এসময় আরও দুই কর্মকর্তাকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হয়।
এই মামলায় বিএনপি নেতা রাশেদ উন নবী খান বিপ্লব ও হোশি কোনিও’র ব্যবসায়ীক বন্ধু হুমায়ুন কবিরে হীরাকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।