দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ৪৫তম বার্ষিক সাধারণ সভা শনিবার (১০ অক্টোবর) সকালে বালুবাড়ীস্থ গ্রীন ভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মো. মোছাদ্দেক হুসেন’র সভাপতিত্বে সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়রুল ইসলাম। বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সাবেক সভাপতি মো. আখতার আজিজ, দিনাজপুর দোকান মালিক সমিতির সভাপতি মো. জহির শাহ, চেম্বারের সদস্য ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর ফয়সাল হাবিব সুমন, সদস্য রাজিউর রহমান রাজু প্রমূখ।
এর আগে ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন দিনাজপুর চেম্বারের সভাপতি মো. মোছাদ্দেক হুসেন ও বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন চেম্বারের সিনিয়র সচিব প্রশান্ত কর্মকার শান্ত।
বার্ষিক প্রতিবেদনে দিনাজপুর চেম্বারের সভাপতি মো. মোছাদ্দেক হুসেন সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি হোক উল্লেখ করে বলেন, ট্রেড লাইসেন্স ফি যে হারে বৃদ্ধি করা হয়েছে তা অস্বাভাবিক ও অগ্রহণযোগ্য। সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা যদি ট্রেড লাইসেন্স গ্রহণ করতে না পারেন, সে ক্ষেত্রে তাদের পক্ষে ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে না। পাশাপাশি চেম্বারের সদস্যপদ গ্রহণ কিংবা নবায়ন করাও সম্ভব হবে না। তাই ক্ষুদ্র ব্যবসায়ী হতে শিল্পপতিদের নির্বিঘেœ ব্যবসা পরিচালনা করার ও দেশের সামষ্ঠিক অর্থনীতিতে ধারাবাহিক অবদান রাখার স্বার্থে বর্ধিত ট্রেড লাইসেন্স ফি কমিয়ে যৌক্তিক ও সহনীয় পর্যায়ে পুনঃনির্ধারণের দাবী জানান।
চেম্বারর সভাপতি মো. মোছাদ্দেক হুসেন বিদ্যুতের বর্ধিত মূল্য কমানো, ব্যাংক রিনের সুদের হার একক অংকে নির্ধারণ করা, কৃষিভিত্তিক শিল্পে দীর্ঘ মেয়াদী কর অবকাশ সুবিধা প্রদান, প্রাকৃতিক গ্যাসের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে শিল্পে ব্যবহৃত বিদ্যুতের মূল্য নির্ধারণ, দিনাজপুর বিসিক শিল্পনগরীর বিদ্যামান রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার আশু সংস্কার করা, দিনাজপুরে একটি পরিকল্পিত শিল্পনগরী গড়ে তোলা, বিরল স্থলবন্দর পূর্ণাঙ্গরুপে চালু করা ও হিলি স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নসহ উভয় স্থলবন্দরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা এবং উত্তরাঞ্চল তথা দিনাজপুরের শিল্পায়ন, ব্যবসা-বানিজ্য প্রসারে দেশী-বিদেশী উন্নয়ন তহবিল ও বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলসমূহের ন্যন্যতম ২৫ ভাগ এ অঞ্চলের জন্য বরাদ্দ রাখার দাবী জানান।
বার্ষিক সাধারণ সভায় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামিম, মো. সুজা-উর-রব চৌধরী, শাহেদ রিয়াজ পিম, মো. শামিম কবির, আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, আলহাজ্ব সৈয়দ সাগির আহম্মেদ, মো. সহিদুর রহমান পাটোয়ারী মোহন, মো. রাহবার কবির পিয়াল, মো. আখতারুজ্জামান জুয়েল, মো. মোস্তাফা কামাল মিলন, প্রতাপ সাহা পানু, শ্যামল কুমার ঘোষ, আলহাজ্ব মো. মোফাজ্জল হোসেন, সহযোগি সদস্য আহসান হাবিব চৌধরী সুজা, গ্রুপ সদস্য ভবানী শংকর আগরওয়ালাসহ অন্যান্য সদস্য ও সধীজন উপস্থিত ছিলেন।