• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন |
শিরোনাম :

পীরগঞ্জে উম্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের অধীন এইচএসসি পরীক্ষা শুরু

পরীক্ষাপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় মহিলা কলেজ কেন্দ্রে এবারের এইচএসসি পরীক্ষা ৯ অক্টোবর থেকে শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় সকাল ৯টায় থেকে ১২টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় একাদশ শ্রেণীতে ৯৮ জন এবং দ্বাদশ শ্রেণীতে ১৩৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম ইফতে খারুল ইসলাম খন্দকারের পক্ষে প্রশাসনিক দায়িত্ব পালন করেন উপজেলা সহ-কারী কমিশনার ভুমি মোহাম্মদ সারওয়ার মোরশেদ ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মোঃ খায়রুল ইসলাম। প্রথম দিনের বাংলা পরীক্ষা সুষ্ঠ, শান্তি পূর্ণ ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  আল-হাসানাহ্ ইসলামিক স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠান আল-হাসানাহ্ ইসলামিক স্কুলের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। ৮ অক্টোবর  স্কুল প্রাঙ্গনে র‌্যালী উদ্বোধন  করেন প্রতিষ্ঠাটির প্রধান শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর সভা চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে পৌর অডিটরিয়ামে চবধপব ঞঠ এর আদলে স্কুলের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থিত সকলকে  মুগ্ধ করে। শেষে স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ ইত্তাশাম-উল-হক মিম-এর  সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। সভায় বক্তব্য পেশ করেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা জাহান লিটা, পৌর মেয়র রাজিউর রহমান রাজু , উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকরামুল হক, সাধারন সম্পাদক উপজেলা আওয়ামীলীগ ও পীরগঞ্জ ৬নং ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ