• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |

দিনাজপুরে বিকল্প ধারার প্রেসিডেন্টের জন্মবার্ষিকী পালিত

Dr. B Chowdhury Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদুজ্জো চৌধুরীর (বি. চৌধুরী) ৮৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বিকল্প ধারা বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. আশরাফুল আলম, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সহ-সভাপাতি মো. জাভেদ আলী প্রমূখ। অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিয়ন চৌধুরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ওয়াহেদুল হক লাবুসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিকল্প ধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি ডা. বি চৌধুরী শুধু একজন রাজনৈতিক নেতা নন। তিনি একজন সৎ মানুষ ও জাতীয় নেতা। তিনি কোনটা সঠিক পথ তা জানেন, সেই পথে নিজে চলেন এবং মানুষকে চলতে বলেন। তাকে অনুসরণ করলে আমরা সঠিক পথের সন্ধান পাবো। বক্তারা ডা. বি চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।
আলোচনা শেষে অনুষ্ঠানে আগত সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ডা. বি চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন জেলা শাখার সভাপতি মো. আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ