• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুরে শিশু দিবস ও শিশু অধিকার সাপ্তাহের উদ্বোধন

World Child Day Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৫ এর উদ্বোধন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল শিশু সমাবেশ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
এ উপলক্ষে রোববার (১১ অক্টোবর) দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও দিনাজপুর শিশু একাডেমি আয়োজনে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সমাবেশের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌহিদুল ইসলাম। এ সময় তিনি আরো বলেন, পৃথিবী নিয়ে শিশুদের কৌতুহল অসীম। তাদের কোমল হৃদয়ে যা দেখে, তাই বিশ্বাস করে। যেভাবে শেখে, সেভাবেই কল্পনা সাজায়। শৈশবকাল রঙিন করে তুলতে মা-বাবার ভূমিকাই সবচেয়ে বেশী। শৈশবের স্মৃতিটুকু পরোক্ষভাবে হলেও তার সমস্ত জীবনকে প্রভাবিত করে।
দিনাজপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ ছফর আলী, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেল। অনুষ্ঠান পরিচালনা করেন চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ ওবায়দুর রহমান।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী দিনে শিশু সমাবেশ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ