• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাপার কুড়িগ্রাম জেলা সমন্বয়ক এমপি তাজুল

তাজুলকুড়িগ্রাম: জাতীয় পার্টির কুড়িগ্রাম জেলা শাখার সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংগঠনের গঠনতন্ত্রের ৩৯ ধারায় প্রাপ্ত ক্ষমতাবলে সোমবার তাকে এ পদে নিয়োগ দেন বলে জানিয়েছেন দলের দফতর সম্পাদক সুলতান মাহমুদ।

তিনি বলেন, ‘তাকে(তাজুল ইসলাম) কুড়িগ্রাম জেলার সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে।’

এর আগে তাজুল ইসলাম চৌধুরী দলের দফতর সম্পাদক ও কুড়িগ্রাম জেলার সভাপতি ছিলেন। বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের পক্ষ নিয়ে দলের চেয়ারম্যান এরশাদের বিরুদ্ধে অবস্থান নেন তাজুল চৌধুরী। এর জেরে তাকে দলের দফতর সম্পাদক পদ থেকে বাদ দেওয়া হয়। এরশাদের সঙ্গে বিরোধের একপর্যায়ে তাকে দলের প্রেসিডিয়াম সদস্য ও কুড়িগ্রাম জেলার সভাপতির পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়। কিছু দিন পরে তাকে আবার প্রেসিডিয়াম সদস্য পদে পুনর্বহাল করা হয়।কিন্তু কুড়িগ্রাম জেলা সভাপতির পদ আর ফিরিয়ে দেওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ