• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী বরখাস্ত

ঢাকা কেন্দ্রীয় কারাগারঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। সেই সঙ্গে আরো একজন কারারক্ষীকেও বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার বেলা ৩টার দিকে তাদের বরখাস্ত করেন কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরের পর শিফট বদলের সময় কারারক্ষীদের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়। কিন্তু একদল কারারক্ষী নির্দিষ্ট স্থানে না গিয়ে আরেক স্থানে দায়িত্ব পালন করতে যায়। এতে বিশৃঙ্খলা দেখা দেয় এবং নিরাপত্তা বিঘ্ন হওয়ার আশঙ্কা দেখা দেয়। পরে তাদের সেখান থেকে সরিয়ে ক্লোসড করা হয়।

তিনি আরও বলেন, এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে প্রধান কারারক্ষী নজরুল ইসলামসহ আরো এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ