• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চিরিরবন্দরে রোপা আমন ক্ষেতে বিএলবি রোগের আক্রমণ

wpid-IMG_20140916_114532চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চলতি রোপা আমন মৌসুমে চিরিরবন্দ উপজেলার তেতুলিয়া, আব্দুলপুর ও কারেন্টেরহাট এলাকার বিক্ষিপ্ত ভাবে আমনক্ষেতে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট-বিএলবি (পাতাপোড়া) রোগের আক্রমণ হয়েছে।
কৃষি অফিস সূত্র জানায়, এ মৌসুমে প্রখর তাপমাত্রা এবং অতি বৃষ্টির কারণে কিছু কিছু স্থানে পানি জমে থাকায় বিএলবি রোগের আক্রমণ দেখা যাচ্ছে। তবে, উপজেলা কৃষি অফিসারের নির্দেশে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণের তৎপরতায় প্রতিটি ব্লকে পোস্টারিং, লিফলেট বিতরণ, আলোক ফাঁদ, সরাসরি কৃষক পরামর্শ ও ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে রোগটির ক্ষতির মাত্রা কমিয়ে আনা সম্ভব হয়েছে। অপর দিকে এ বছর কারেন্ট পোকার আক্রমণ প্রশমন হয়েছে এবং কৃষকদের সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। ইতি মধ্যে উপজেলার নশরতপুর হরিমন্দির এলাকার বাবু লাল, গোলক চন্দ্র, মাহাবুর, আজিবর, শশী মোহন, জগদিশ, জিতেন্দ্র, বিদ্যান চন্দ্র, যাদব চন্দ্র ও নুর নবীসহ অনেক কৃষকের  আমনক্ষেতে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট-বিএলবি (পাতাপোড়া) রোগের উপদ্রব হওয়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তার তৎপরতায় উক্ত রোগের হাত থেকে ফসল রক্ষা করা সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ